Press Appearance

একজনের বদলে কারাগারে থাকা সেই মিনু আক্তারকে মুক্তি দিতে নির্দেশ

7 June 2021

আদালতে মিনুর পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী শিশির মনির বলেন, বিচারিক তদন্তে চিহ্নিত হয়েছে যে ওই মামলায় মিনু আসামি ও দণ্ডিত নন। মিনুকে দ্রুত মুক্তি দেওয়া উচিত। প্রকৃত অপরাধী কুলসুমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

আদেশের পর শিশির মনির প্রথম আলোকে বলেন, হাইকোর্ট চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজের (চতুর্থ আদালত) সন্তুষ্টি সাপেক্ষে মিনু আক্তারকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন। ফলে প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা মিনু আক্তার মুক্তি পাচ্ছেন।