Research

বাংলাদেশী পাসপোর্ট এবং ইসরাইল ভ্রমণঃ একটি আইনি পর্যালোচনা

10 June 2021

মুখবন্ধ

পাসপোর্ট একজন নাগরিকের বিদেশ ভ্রমণ এবং দেশে ফেরার একটি প্রয়োজনীয় ভ্রমণ দলিল । দেশের নাগরিকের বিদেশ ভ্রমণের সাথে সংশ্লিষ্ট দেশের সাথে বিদ্যমান কুটনৈতিক সম্পর্ক বিবেচ্য বিষয়। বাংলাদেশ সবসময় মুক্তিকামী জাতির পক্ষে। এ নীতির প্রতিপালনের উদ্যেশ্যে বাংলাদেশ কখনোই আগ্রাসী ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। বাংলাদেশ সরকার সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার। স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ বৈধ উপায়ে ইসরায়েল ভ্রমণ করতে পারে না। বাংলাদেশের সরকারের ইস্যুকৃত পাসপোর্টেই ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট থেকে এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ নিয়ে সর্বমহলে সমালোচনা চলছে। বাংলাদেশ সরকারের উচিত মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত রাখা এবং পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা পূনর্বহাল করা। বিশ্বের অন্যতম দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এ সংক্রান্তে বাংলাদেশের ভূমিকা তাৎপর্যপূর্ণ। পাসপোর্টে ”Except Israel” লিখা থাকাই প্রতিবাদের ভাষা। কুটনৈতিক এ প্রতিবাদ অব্যাহত থাকুক।

মুক্তিকামী মানুষের পক্ষে নিজেদের অবস্থান সুসংহত হোক।

signature
10 June 2021