সুপ্রীম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা: একটি আইনি পর্যালোচনা
৭ জানুয়ারি সুপ্রীম কোর্টের আপিল বিভাগে মামলার শুনানির সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে সাংবাদিকরা প্রতিদিনের মতো আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ভেতরে যেতে না দিয়ে প্রবেশপথেই আটকে দেন। কারণ জানতে চাইলে সাংবাদিকদের জানানো হয় যে সাংবাদিকদের আদালতের এজলাসে প্রবেশের অনুমতি নেই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে দায়িত্বরত রিপোর্টাররা বিষয়টি স্পষ্টভাবে জানতে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি এ বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেননি। একইভাবে সুপ্রীম কোর্ট প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
এই প্রেক্ষাপটে সুপ্রীম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার নির্দেশনা দেশের বিদ্যমান আইন ও বিচারিক নজিরসমূহের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের সিদ্ধান্ত অবৈধ, অসাংবিধানিক এবং ন্যায়বিচারের জন্য প্রতিবন্ধক। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হলো।