Research
স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও হাইকোর্ট বিভাগের নির্দেশনাঃ সামগ্রিক বিশ্লেষণ
21 April 2026
এই মামলাটি কলেজ শিক্ষার্থী “আয়াজ হত্যা মামলা” হিসেবে বহুল পরিচিত। মাননীয় বিচারিক আদালত ৬ জন আসামিকে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। প্রধান দুই আসামি জিসান ও তৌহিদুল ইসলামকে যথাক্রমে আমৃত্যু সশ্রম কারাদণ্ড (rigorous imprisonment till death) এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (rigorous imprisonment for life) প্রদান করা হয়। উক্ত সাজার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল শুনানি হয়। শুনানীতে স্বীকারোক্তি আদায়ের সময় পুলিশি নির্যাতনের বিষয়টি উঠে আসে। মাননীয় আদালত সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে তলব করেন। মাননীয় হাইকোর্ট বিভাগ স্বীকারক্তি প্রদানকারী আসামীদের উপর চালানো অমানুষিক নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে কিছু যুগান্তকারী নির্দেশনা প্রদান করেন। এসব নির্দেশনা বাস্তবায়ন হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।
21 April 2026