Research

ব্যাংকে রক্ষিত আমানতের অধিকার কার? উত্তরাধিকারী না মনোনীত ব্যক্তি (Nominee)

14 June 2021

মুখবন্ধ

ব্যক্তির মৃত্যুর পর তার ব্যাংক একাউন্টে থাকা অর্থের মালিক কে হবে ? উত্তরাধিকারী নাকি মনোনীত ব্যক্তি (Nominee)। এ সংক্রান্তে অনেকেই প্রশ্ন করেন। উত্তরাধিকার আইন অনুযায়ী মৃতের সম্পত্তিতে তাঁর ওয়ারিশগণ মালিকানা লাভ করে। কিন্তু মৃতের ব্যাংক একাউন্টের সমুদয় নিয়ন্ত্রণ চলে যায় মনোনীত ব্যক্তির নিকট। টাকা লেনদেন ও উত্তোলনের বৈধ মালিক কেবলমাত্র মনোনীত ব্যক্তি।

বিদ্যমান দি ব্যাংকিং কোম্পানিজ এ্যাক্ট, ১৯৯১; দি ইন্স্যুরেন্স এ্যাক্ট, ২০১০; দি কো’অপারেটিভ সোসাইটিজ এ্যাক্ট, ২০০১; দি ওয়েজ-আর্নার ডেভলাপমেন্ট বন্ড রুলস, ১৯৮১ আইন সমূহে মনোনীত ব্যক্তি নির্ধারণ ও একাউন্টে তাঁর অধিকার লাভের বিষয়ে উল্লেখ রয়েছে। এ সংক্রান্তে উচ্চ আদালতের কয়েকটি সিদ্ধান্তও আছে। ২০১৬ সালে Monjurul Hoque Chowdhury & Ors.Vs. Bilkis Ara Begum মামলার রায়ে হাইকোর্ট বিভাগ মৃতের একাউন্টের অর্থ ওয়ারিশদের মাঝে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী প্রদানের আদেশ প্রদান করেন। পরবর্তীতে আপীল বিভাগ রায়টি স্থগিতের আদেশ প্রদান করেন। হাইকোর্টের রায়ের পর মৃতের অর্থ হস্তান্তর নিয়ে জটিলতার সৃষ্টি হলে ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক আমানতকারীর মৃত্যুতে তাঁর একাউন্টের অর্থ মনোনীত ব্যক্তির নিকট দি ব্যাংকিং কোম্পানিজ এ্যাক্ট, ১৯৯১ এর ধারা ১০৩ এর বিধান অনুসরণপূর্বক প্রদানের নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ২০১৯ সালে Feroza Begum vs Bangladesh মামলায় হাইকোর্ট বিভাগ মনোনীত ব্যক্তি আমানতকারীর মৃত্যুতে একাউন্টের একচ্ছত্র অধিকার

(Exclusive Right) লাভ করবে মর্মে রায় প্রদান করেন। একই সাথে Monjurul Hoque Chowdhury মামলার আদেশ কেন ব্যাংক এবং কোম্পানীর ক্ষেত্রে কার্যকর হবে না এর ব্যাখ্যাও তুলে ধরেন।

আমানতকারীর মৃত্যুর পর তাঁর সম্পদের বিবাদহীন বিতরণের প্রত্যাশায়।

signature
14 June 2021